মোঃজামাল আহমেদ
গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১নং যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়,সাইজ উদ্দিন মোল্লার আনন্দ শোভাযাত্রা
এলাকাবাসীর ডাকা মতবিনিময় সভা অনুষ্ঠিত। ৭ ই অক্টোবর ২০২২ শুক্রবার বিকাল ৪ টার সময় গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড এর গোবিন্দ বাড়ি ফরেস্ট অফিস সংলগ্নে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান টি
বসির উদ্দিন মাদবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড এর বার বার নির্বাচিত কাউন্সিলর কাশিমপুর থানা আওয়ামীলীগের নবগঠিত কমিটির ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা।উপস্থিত ছিলেন আয়ুব আলী.সিনিয়র সহ সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ।মোঃ সোহরাব হোসেন মোল্লা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।মেহেদি হাসান ফজল সাংগঠনিক সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।লাল চান মিয়া দপ্তর সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোশারফ হোসেন ইমাম দপ্তর সম্পাদক। ইদ্রিস আলী মোল্লা প্রচার ও প্রকাশনা সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ।খন্দকার মোজাম্মেল হক সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ৩ নং ওয়ার্ড। মোহাম্মদ বাসের মন্ডল ও মনির হোসেন। আবুল হোসেন কার্যকারী সদস্য ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আসমান মোল্লা, মোবারক হোসেন মৃধা যুগ্মসাধারণ সম্পাদক,আসাদুজ্জামান গাজীপুর মহানগর ছাত্রলীগ,নিজাম মোল্লা কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও আমজনতা।এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে
কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বলেন,জনগণের সুখে দুখে সব সময় পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ,এ সময় গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড এর বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করন করার প্রতিশ্রুতি প্রদান করেন।এবং বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্বরণাপন্ন হয়ে,নিজ এলাকায় গোবিন্দবাড়ি সহ ৩ নং ওয়ার্ডে দুই দুই টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।কাশিমপুর থানা আওয়ামীলীগ কে শক্তিশালী রূপে রূপান্তরিত করার প্রত্যয় নিয়ে অত্র অনুষ্ঠানে আলোচনা শেষে, স্থানীয় মসজিদের ইমাম সাহেব দ্বারা দোয়া ও মোনাজাত শেষে প্রচুর পরিমাণে তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.