মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর পাচুটিয়া এলাকায় একটি ট্রাক ও হোন্ডার মুখোমুখি হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে দুজন নিহত হন। ১১ অক্টোবর ২০২২ দুপুর ২ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা ট্রাকের চালক রুহুল আমিন (৩০) ও শ্রমিক জসিম উদ্দিন (১৭)। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে সিমেন্টের খুঁটিবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পাচুটিয়া এলাকায় ট্রাক ও হোন্ডা মুখোমুখি হলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি খাদে পরে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাক খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় মামলা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.