এইচ এম বাশাৱ নিজস্ব প্রতিনিধিঃ
মোড়েলগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাগেরহাট জেলা শিক্ষক সম্মেলন বাস্তবায়নে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মোড়েলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রওশন আরা কলেজ হলরুমে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐকজোটের বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব এইচ, এম শামসুল হক আনসারী, মোড়েলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব খলিলুর রহমান, শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ সজিব হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, শিক্ষক ঐকজোটের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, হোসনে আরা বুলবুল, মোঃ বাশার, রাশিদা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় মোড়েলগঞ্জ উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষক প্রতিনিধিগণ নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসানের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগীতা করব
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.