নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব জাহাঙ্গীর আলম খান নওগাঁ জেলার জন্ম মৃত্যু নিবন্ধনে সেরা ইনোভেটিভ আইডিয়াদাতা হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন। এছাড়াও তার কর্মরত বিশা ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু নিবন্ধনে সেপ্টেম্বর মাসের পারফর্মেন্স রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে ও জেলায় ১ম স্থান এবং জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে গড়ে ২য় স্থান লাভ করেন।
আজ ২৯ অক্টোবর শনিবার জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান,পিএএ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা সেরা সচিব জাহাঙ্গীর আলম খাঁনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা: আবুহেনা মোহাম্মাদ রায়হানুজ্জামান সরকার, নওগাঁ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক , রফিকুল ইসলাম ।
জাহাঙ্গীর আলম খাঁন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃতি সন্তান। তার পিতার নাম মৃত হকদার আলী খাঁন, গ্রাম ঝাঁজিরা, ইউনিয়ন শ্রীমন্তপুর, তিনি ১৬/০৭/২০০৬ সালে ইউনিয়ন পরিষদে নিয়োগ প্রাপ্তের পর ২০১৮ ও ২০১৯ সালেও জেলা শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছিলেন, ২০২১ এনআইএলজি, ঢাকাতে ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণে সার্বিক মূল্যায়ণে ৩য় এবং ২০১১ সালে সারা দেশের ৫জন শ্রেষ্ঠ সচিবদের একজন নির্বাচিত হন।
তিনি জেলার নিয়ামতপুর উপজেলার সদর ইউপি এবং বাহাদুরপুর ইউপি, পোরশা উপজেলার ঘাটনগর এবং ছাওড় ইউপিতে ও অতিরিক্ত দায়িত্ব হিসাবে গাংগুরিয়া ও তেতুলিয়া ইউপিতে দায়িত্ব পালন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.