বিশেষ প্রতিনিধিঃ
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ঢাকার কেরানীগঞ্জে ৭ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত উপজেলার জিনজিরা, জনী টাওয়ার ও কদমতলি গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বাটা সু হাউজ ,বাই ইলেকট্রনিক, ইউনাইটেড বাইকসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।
এসময় শেখ মো. আলাউল ইসলাম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে দোকান বন্ধ না রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া একাধিক দোকানিকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.