জেলা প্রতিনিধি (নাটোর) :
উমর ফারুক
২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা,গম,
ভূট্টা, শীতকালীন পেঁয়াজ,মুগ,মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান গুরুদাসপুর নাটোর, জনাব মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা মেয়র গুরুদাসপুর পৌরসভা, জনাব মোঃ আলাল শেখ উপজেলা ভাইস চেয়ারম্যান গুরুদাসপুর,জনাব রুকসানা আক্তার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গুরুদাসপুর। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জনাব হারুনুর রশিদ উপজেলা কৃষি অফিসার গুরুদাসপুর নাটোর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শ্রাবণী রায় উপজেলা নির্বাহী অফিসার গুরুদাসপুর নাটোর। অনুষ্ঠানে বিজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.