অনুসন্ধানী প্রতিবেদনঃ
গতরাতে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদক দলের অনুসন্ধানী প্রতিবেদনের উপর ভিত্তি করে কেরানীগঞ্জের মডেল থানার আওতাধীন কালিন্দী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক অটোরিক্সা চালককে গ্রেফতার করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই হারুন ও এ এস আই মনিরের নেতৃত্বে একটি আভিযনিক দল। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এই তথ্যের উপর ভিত্তি করে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার একটি বিশেষ টিমের নেতৃত্বে একটি প্রতিবেদক দল দীর্ঘদিন গোপন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ অনুসন্ধানে উঠে আসে সোনাকান্দা এলাকায় ওমর ফারুক রিক্সা গ্যারেজের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে তার অটোরিক্সা ড্রাইভারদের মাধ্যমে ইয়াবা ও টাকা লেনদেন করে থাকে। গতকাল বিকেলে বিশ্বস্ত সোর্সের তথ্যের মাধ্যমে জানা যায় তার একজন অটোরিক্সা চালক ইয়াবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাবে, এই খবর পেয়ে প্রতিবেদক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং তাকে অনুসরন করে গদারবাগ এলাকায় এসে পৌছলে স্থানীয় জনগণের সহায়তায় ও এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সহযোগিতায় ইয়াবা বহনকারীকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খালিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এস আই হারুন ও এএসআই মনিরের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠান এবং তারা স্থানীয় লোকজনের উপস্থিতিতে এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হতে গ্রেপ্তার করে নিয়ে যান। পরে অটোরিক্সা চালক মোঃ হাফেজ কে সাথে নিয়ে রাতেই গ্যারেজ মালিক ওমর ফারুককে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন কিন্তু ইয়াবা ব্যবসায়ীদের ডিলার ওমর ফারুক খবর পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত অনুসন্ধানী প্রতিবেদক দলকে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এম,এস, এ রেজা ও সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম। প্রতিবেদক দলের বাকি সদস্যরা হলেন সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আশিক মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ ফেরদাউস হাওলাদার, পত্রিকার চীফ ক্যামেরা পার্সন মোঃ রিয়াজ (আপন)ও সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হাসান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.