নিজস্ব প্রতিনিধি :
বৃহস্পতিবার ১০ অক্টোবর রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহীন ওরফে (সিটি শাহীন)বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন গন-মাধ্যমেকে নিহতের ব্যপারে নিশ্চিত করেন।
র্যাব জানান, শাহিন চনপাড়া পুনর্বাসন এলাকায় এক আতঙ্ককারীর নাম।
র্যাব বৃহস্পতিবার দুপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে শাহীন তার সন্ত্র্যাসী বাহিনী নিয়ে র্যাবের উপর গুলি ছুড়তে শুরু করে, র্যাব ও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় শাহিন গ্রুপের সদস্যারা পিছু হটে পালিয়ে যায়। পরে র্যাব তল্লাশির সময় শীর্ষ সন্ত্র্যাসী শাহীনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।
আহতাবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে র্যাবের সদস্যরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায় । পরে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
র্যাবে'র (সিও) আব্দুল্লাহ আল মোমেন বলেন, সিটি শাহিনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, নারী ও শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা সহ মোট ২৩টি মামলা রয়েছে। তাকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালিয়েছিল প্রশাসন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.