শহিদুল ইসলাম
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সূচি কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়।
বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত।
শীত মৌসুমকে সামনে রেখে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে।
কেমন হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন সূচি
১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেনের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত ওই সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল পাঁচট পর্যন্ত।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও চলবে নতুন সূচিতে। মঙ্গলবার থেকে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচ পর্যন্ত।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.