নুর আলম
চীপ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই বেপারীর কান্দি (৯নং ওয়ার্ড) গ্রামে ফয়জুল বেপারীর ছেলে ফারুক বেপারী (৪৭) এর চাষকৃত দেড় বিঘা জমির ফসল নষ্ট করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ফারুক বেপারী অজ্ঞাতনামা দুর্বৃত্ত উল্লেখ করে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র ধরে সরজমিন গিয়ে দেখা গেছে একটি পুকুরের চারপাশ জুড়ে লাউ গাছ, বরবটি, সীম, কালো বেগুন সহ আরও কয়েক প্রকার সবজি গাছ কাটা অবস্থায় ঝুলে রয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
ফারুক বেপারীর বাবা ফয়জুল আজকের সংগ্রামকে বলেন, তাদের জমিতে ৪'শ লাউ গাছ সহ বিভিন্ন সবজি গাছ ছিলো। সবেমাত্র বিক্রি সবজি ধরেছে। এসব গাছ এই পর্যন্ত আনতে তাদের ১লক্ষ টাকা খরচ হয়েছে। যে বা যাহারা এগুলো করেছে তাদের উপযুক্ত শাস্তি চান তিনি।
সবজি বাগান নষ্টের বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, হাট বাজারে এখন সবজির প্রচুর দাম। এই সময়ে এতোগুলা সবজি গাছ কেটে নষ্ট করা দুঃখজনক। উপজেলা কৃষি অফিস থেকে কৃষক ফারুক বেপারীকে সহোযোগিতা করা হবে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, আমরা সবজি গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.