মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
২০২২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ (পিএফএম) এর সভাপতিত্বে বিশেষ
অতিথি ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, মোমিনুর রহমান মন্টু, শাহরিয়ার আলম
সোহাগসহ ফায়ার কর্মীরা। আলোচনা সভার আগে কবুতর উড়িয়ে ও পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইকুয়েপমেন্ট প্রদর্শন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.