
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী সংবর্ধনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য, সুদক্ষ ও মানবিক পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। সম্মানিত পুলিশ সুপার মহোদয় এসময় জেলার অতিরিক্ত পুলিশ পুলিশ (ক্রাইম এন্ড অপস্, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নিহাদ আদনান তাইয়ান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শাহীনুর চৌধুরী এবং অফিসার ইনচার্জ (কাশিয়ানী থানা) জনাব সওগাতুল আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। জেলার সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিজানুর রহমান এর সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনায় জেলার অতিরিক্ত পুলিশবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ বক্তব্য প্রদান করেন।
বিদায়ী কর্মকর্তাগণ তাদের বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পূণ্যভূমি গোপালগঞ্জ জেলায় সেবা প্রদানের সুযোগ পাওয়ায় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদায়ী কর্মকর্তাগণ এসময় জেলায় কর্মকালীন সময়ে সম্মানিত পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা ও নেতৃত্বে যাবতীয় কার্যাবলী সুচারুভাবে সম্পন্ন করতে পারায় তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ধন্যবাদ প্রদান করেন, এছাড়াও জেলা পুলিশের সকল সদস্যের প্রতি তাদের অশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ প্রদান করেন। সম্মানিত পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তাগণকে 'টিম গোপালগঞ্জ' এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে ও নিষ্ঠার সাথে পালন করার জন্য ধন্যবাদ প্রদান করেন এবং বিদায়ী কর্মকর্তাসহ তাদের পরিবারের সদস্যগণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায়ী সংবর্ধনায় বিদায়ী কর্মকর্তাবৃন্দ ও জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধনা পরবর্তী উপস্থিত সকলে সম্মানিত পুলিশ সুপার মহোদয় কর্তৃক আয়োজিত এক প্রীতি নৈশভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নিহাদ আদনান তাইয়ান 'পুলিশ সুপার' পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), চট্টগ্রামে, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী 'অতিরিক্ত পুলিশ সুপার' পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় এবং অফিসার ইনচার্জ (কাশিয়ানী থানা) জনাব সওগাতুল আলম পুলিশ পরিদর্শক (নিঃ) হিসেবে ট্যুরিস্ট পুলিশ, ঢাকায় বদলী হয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.