
সনজিত কুমার দাস
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের হামলায় ছাত্রলীগের তিন নেতাসহ যুব লীগের ১ নেতা আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮ টায় উপজেলা পোস্ট অফিসের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,নিয়ামতপুরে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সন্ধ্যায় বাজারে অবস্থান করছিল নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের নেতা সিরাজ উদ্দিন নিশান সহ কয়েকজন তারা তিনটি মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর বাস স্ট্যান্ড থেকে তিন মাথার দিকে ঘোরাঘুরি করছিল নিয়ামতপুর পোস্ট অফিসের কাছে যেতেই হঠাৎ তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হয়। এতে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি সদস্য সিরাজ উদ্দিন নিশান (২৩)নিয়ামতপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রকি (৩৫) নিয়ামতের উপজেলা ছাত্রলীগের সদস্য তোফায়েল আহমেদ তুহিন (২৩) ওসমান গনি (১৯)ঘটনাস্থলে আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, এ বিষয়ে ৭ জনসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.