মোহাম্মদ আবু হাসান
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
সামাজিক ও মানবিক সংগঠন মুসাইদাহ ফাউন্ডেশন এর পক্ষ হতে রাস্তায় ও ফুটফাটে শুয়ে থাকা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত সামগ্রী (কম্বল, কাপড়,মশারি, ক্রিম) বিতরণ করা হয়েছে। গত ২৪শে নভেম্বর, বৃহস্পতিবার মধ্য রাতে মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা লায়ন মোঃ আবু হাসান এর নেতৃত্বে টিম মুসাইদাহ চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল চাদর বিতরণ করে।
উল্লেখ্য মুসাইদাহ ফাউন্ডেশন গতবছর ও এরকম শীতবস্ত্র বিতরণ করেছিল।
মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা লায়ন মোঃ আবু হাসান বলেন, আমরা আজ প্রথম ধাপে কিছু এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, আরো কয়েক ধাপে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.