নুর আলম
চীপ রিপোর্টার
কৃষক যেনো নিজেই গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করতে পারে সেই লক্ষ্যে জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১০'টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮-নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে উপস্থিত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মুসলিমা জাহান রুনিয়া এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব আব্দুল কুদ্দুস সিকদার।
কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায়
উপস্থিত ১০'টি কৃষক গ্রুপের প্রতি গ্রুপকে ২০০কেজি গম, ৪০০কেজি ইউরিয়া, ২০০কেজি এমওপি, ২৮০কেজি ডিএপি ১৮০কেজি জিপসাম ও ১২কেজি বোরন সার দেয়া হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.