মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২০২২) গোপালগঞ্জ পৌর পার্কে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জনাব ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি, গোপালগঞ্জ ২ আসন, জনাব ফজলুল করিম সেলিম এমপি। মাননীয় এমপি, গোপালগঞ্জ ১ আসন লে. কর্নেল ফারুক খান এমপি; সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা সমুন্নত রেখে উক্ত অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। প্রোগ্রামের এন্ট্রি এক্সিট প্লানিং ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রি প্রোগ্রাম সুইপিং, সাদা পোশাকের পুলিশ কর্তৃক সার্বক্ষণিক নজর রাখা, পুলিশ, ডিবি ও র্যাব ফোর্সের যথাযথ অবস্থান ও ডিউটি নিরুপন করে তিনি সুষ্ঠু ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে ভূমিকা রাখেন। এসময় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্বাবধানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.