
বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিন বিভাগ এর এস,আই মোঃ আল মামুন হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৫ই ডিসেম্বর রাত আনুমানিক ০৯ ঘটিকায় অভিযান চালিয়ে মঠবাড়িয়া পৌরসভা ৪নং ওয়ার্ড টি এন টি রোড, দুলাভাই স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে পরাক কুমার রায় (৩৩) নামের এক যুবককে ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। পরাক কুমার মঠবাড়িয়া পৌরসভা ৪নং ওয়ার্ড টিএনটি রোড সংলগ্ন উত্তম কুমার রায় এর ছেলে।
মাদকদ্রব্য আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পরবর্তীতে তাকে কোর্টে প্রেরন করা হয় বলে যানা গেছে।।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.