নুর আলম
চীফ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএনটি মোড় থেকে শুরু করে নাওডোবা সীমানা (পদ্মাসেতু) পর্যন্ত রাস্তা জুড়েই বিপদজনক ভাবে ঝুলে আছে বাঁশের গেইট।
রাজনৈতিক সভাসমাবেশ এবং পদ্মাসেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে এসব বাঁশের গেইট করেছিলো আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যার অর্ধেকেরও বেশি গেইট এখনো বিপদজনক ভাবে রাস্তার উপর ঝুলছে। এসব গেইট যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।
স্থানীয় কয়েকজন ভ্যান চালক বলেন, কিছুদিন আগে ঝড়ে কয়েকটি বাঁশের গেইট রাস্তার উপর পড়ে যায়। এতে রাস্তায় যানজট লেগে যায়। শুধু তাই নয়, ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি গেইট এসে পড়ে অটোর উপর। এটা যদি কোনো ছাদ ছাড়া গাড়ি কিনবা পথচারীর উপর পড়তো তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো।
ক্লাব মোড়, টিএনটি মোড় ও কাজির হাট এলাকার দোকানদার ও পথচারীদের দাবি, এসব গেইট ও বিলবোর্ড রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা করলেও অপসারণের সময় কাউকে খুঁজে পাওয়া যায়না। যারা এগুলো বানায় তারা প্রভাবশালী হওয়ায় আশপাশের কেউ বাঁধা দিতে সাহস পায়না।
শরীয়তপুর থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়ক এটি। ব্যাস্ততম এই সড়কে এসব বাঁশের গেইট ভেঙে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই এসব বাঁশের গেইট দ্রুতই সরিয়ে নেয়ার দাবি জানান স্থানীয় লোকজন।
রাস্তার উপর বাঁশের গেইট সম্পর্কে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বলেন, আমরা বিষয়টি জানি। বিজয় দিবসের মধ্যেই বিষয়টি দেখবো আমরা। জণদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কিছুর বিষয়ে অবশ্যই আমরা পদক্ষেপ নিবো। এসব বাঁশের গেইট করার বিষয়ে উপজেলা প্রশাসন কোনো অনুমতি দেয়না এবং অনুমতি চাওয়ারও কোনো সুযোগ নেই।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.