বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউট-এর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ই ডিসেম্বর (রোববার) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত লিমা খাতুন (২১) মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী। সে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ও চাঁনমিয়ার স্ত্রী।
পুলিশ ও নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী লিমা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলের ৪র্থ তলায় থেকে লেখাপড়া করতো। রাতে রুমের অন্য সহপাঠীদের কিছু না বলে বাথরুমে যায়। দীর্ঘক্ষনেও ফিরে না আসলে সন্দেহ হয় সহপাঠী বান্ধীদের। পরে তারা বাথরুমের ভেল্টিলেটর ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে ওঠানোর সাথে সাথে মৃত্যু হয় লিমার। তবে কি কারনে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নার্সিং ইনস্টিটিউ কর্তৃপক্ষ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.