
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
শিবালয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শুক্রবার দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসন দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
প্যারড গাউন্ডে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান এবং শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহনুর এ আলম সালাম গ্রহন করেন।
এ সময় পুলিশ, আনসার ও দমকল বাহিনীর সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদল কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করেন।
এছাড়া, প্রশাসনের পক্ষে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধণা, হাসপাতাল-শিশু সদন, এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বীর শহীদদের আত্নার মাগফেরাতসহ জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামানায় বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধায় উপজেলা প্রশাসনের হল রুমে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.