মোঃ তপু শেখঃ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারি চালিত ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায়, আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত (আমানউল্লাহ বিশ্বাস) কাশিয়ানী উপজেলার বাথনডাঙ্গা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।
নিহত আমানউল্লাহসহ আহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা সবাই উপজেলার ভাটিয়াপাড়ার মামার বাড়ি থেকে দাওয়াত শেষে নিজ বাড়ি বাথনডাঙ্গা ফিরছিলেন।
পথিমধ্যে উপজেলার বাট্রাইধোবা দুলাল সাহা স্ট্যান্ডের বাইপাস সড়ক থেকে মহাসড়কে ওঠার সময়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে আমানউল্লাহ ঘটনাস্থলেই মারা যান এবং চারজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.