এম,এস,এ রেজা :
বিএনপি নেতাদের পদত্যাগের কারণে শূন্য হয়ে যাওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে আগামী বুধবার (২৮ ডিসেম্বর) থেকে ফরম বিক্রি শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
রবিবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
ফরম সংগ্রহের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.