বিশেষ প্রতিনিধি:
মিরপুরের আলোচিত সাহসী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী দৈনিক গনতদন্তের স্টাফ রির্পোটার ও ক্রাইম নিউজ-২৪ এর সিনিয়র ক্রাইম্ রির্পোটার এবং এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আমিনুল হক আমিনের উপর গত ৬ ই ডিসেম্বর রাত ৯.১৫ মিঃ এ মিরপুর ১ এ তার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দল হামলা চালিয়ে তাঁর বাম হাত রডের আঘাতে ভেঙ্গে ফেলা সহ গুরুতর আহত করে ও দোকান লুটপাট করে নগদ দুইলক্ষ টাকা নিয়ে যায়। ঘটনার পর দারুস সালাম থানায় রাতেই ওসি সাহেবের নির্দেশে ডিউটিরত কর্মকর্তা একটি অভিযোগ গ্রহন করে এলাকায় ডিউটিরত এস আই জহির কে আসামীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।
ঘটনার অভিযোগ জমা করে থানা থেকে পুনরায় ঘটনাস্থলে আসার আগেই এস আই জহির মেসেজ পেয়ে আসামীদের সাথে যোগসাযোগ করে আসামি ধরতে গড়িমসি করে। পরবর্তিতে তাকে বলা হলে সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইল ফোনে সাত-সতেরো বলে বোঝাতে থাকে।
হঠাৎ তার এ ধরনের প্রীতি দেখে উপস্থিত দৈনিক গণতদন্তের নির্বাহি সম্পাদক সহ ভিক্টিম ও অনান্য সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তিতে সোহরাওয়ার্দি হাসপাতালে জরুরী চিকিৎসা শেষে আহত সাংবাদিককে পঙ্গু হাসপাতালে হাতের চিকিৎসার জন্য পাঠান।
পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে পুনরায় দারুস সালাম থানায় আহত অবস্হায় ভুক্তভোগী সাংবাদিক আমিনুল আমিন ও গণমাধ্যমের কয়েকজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাক্ষাত করে পুরো বিষয়টির বনর্না করলে তিনি একটি সাধারণ ডায়রি নিতে আদেশ দেন এবং এস আই রহমত উল্লাহকে দায়িত্ব দেন।
দায়িত্ব প্রাপ্ত এস আই ঘটনাস্হল পরিদর্শন করেন ও স্বাক্ষিদের কথা শুনেন তিনি বিজ্ঞ আদালতে প্রসিকিউশনের কথা জানান।
এদিকে, সাংবাদিক আমিনুল হক তাহার আইনজিবীকে সাথে করে বিজ্ঞ আদালতে উক্ত ঘটনায় একজন হুকুমের আসামী সহ ৬ জনকে আসামীকরে ও অঞ্জাত ৪/৫ জন সহ ৩৭৯/৩৮০/৪৪০/৩৭৯/১০৯ দঃ বিঃতে একটি সি আর মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত প্রতিবেদনের আদেশ দেন।
উল্লেখ্য যে, একই আসামীগন ইতিপুর্বে তাদের নামে এই সাংবাদিক বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একাধিকবার হুৃমকি দিলে স্হানীয় থানায় পর পর ৩ টি জিডি করে । যা আদালতে এর আগেও একই ধারার সাথে ৩৮৫ যুক্ত করে ধারা যুক্ত করে আরও একটি সি আর মামলা দায়ের করেন। যেগুলো চলমান ও তদন্তানাধীন রয়েছে।
বর্তমানে আমিনুল হক আমিন ভীষণ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীরা।
এদিকে মামলার আসামিরা থেমে নেই। অব্যাহত রেখেছে বাজে মন্তব্য সহ হুমকি-ধামকি।
এ বিষয়ে এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম,এস,এ রেজা ও মহাসিচব শহিদুল ইসলাম তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্হা করার আহবান জানিয়েছেন। এছাড়াও ক্রাইম নিউজ -২৪ , দৈনিক গনতদন্ত, দৈনিক আজকের সংগ্রাম ,সাপ্তাহিক সামাল ও স্বাধীন টিভির সকল সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। সুষ্ঠ তদন্ত ও আসামীদের গ্রেফতার পুর্বক জেল হাজতে প্রেরনের জন্য দাবী করেছেন এলাকাবাসী,ব্যবসায়ী সমাজ, সাংবাদিকগণ ও এস এস সি -৮৫ ব্যাজ বাংলাদেশ গ্রুপ। সদ্য ২৩ শে ডিসেম্বর বন্ধু মিলন৮৫ মেলায় তীব্র নিন্দা জানান তারাও।
বিষয়টি এলাকায় শীর্ষ আলোচনার নিউজ হিসাবে আলোচিত।
আসামীদের মধ্যে চাঁদাবাজ,আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী, ভন্ড হুজুর সহ নিন্দনীয় অপরাধী রয়েছে।
আহত সাংবাদিক ও তাঁর পরিবার-পরিজন ভাই-বোন সহ সন্ত্রাসীদের হুমকিতে একপ্রকার নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। বাদী বিষয়টি স্থানীয় প্রসাশন সহ ডিসিকে অবগত করে রেখেছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.