মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার সদর থানার একটি চৌকস দল গত নভেম্বর ২০২২ (২ জন) ও ডিসেম্বর মাসে আরো ০৫ জন খুনি পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। যারা দীর্ঘদিন মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে দেশের বিভিন্ন জেলায় লোকচক্ষুর অন্তরালে পালিয়ে ছিল।
গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা (বিপিএম পিপিএম) মহোদয়ের তত্বাবধানে সদর থানার অফিসার ইন চার্জ উক্ত টিম তৈরি করেন ও অভিযান পরিচালনা করেন।
ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র, এস আই রাসেল, এস আই গনেশ, এ এস আই মামুন, এ এস আই মিতুল-দের সমন্বয়ে গঠিত এ চৌকস দল সার্কেল অফিসার জনাব খায়রুল আলমের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে এ অভূতপূর্ব সাফল্য লাভ করেন। সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ বলেন, বিজ্ঞ আদালতে দোষী সাব্যস্ত এবং পুলিশ ও সাধারণ জনগণের চোখ ফাঁকি দিয়ে সমাজে ঘুরে বেড়ানো ০৭ জন জঘন্য ও দুর্ধর্ষ অপরাধীকে অল্প সময়ে গ্রেফতার করে মৃত্যুদন্ড নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগারে প্রেরণ করার বিষয়টি নি:সন্দেহে একটি ভালো অর্জন। তিনি অপরাধ সভা শেষে উক্ত চৌকস দলের সবাইকে বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন। এমন উত্তম কাজের ধারা অব্যাহত রাখার বিষয়ে সকল থানার অফিসারদের নিকট তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.