সাবিরা সুলতানা (সুমি)
রোববার সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ গদারবাগ সোনার বাংলা মডেল স্কুলে নতুন বই তুলে দেন সোনার বাংলা মডেল স্কুলের পরিচালক হাজী মোহাম্মদ আসাদ রাসেল, স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান, সিনিয়র শিক্ষিকা সাবিরা সুলতানা সুমি, স্কুলের অন্য অন্য শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ, গেস্ট অফ ওনার হিসাবে ছিলেন হাবিবুর রহমান হাবিব, হাজী মোহাম্মদ মোজাম্মেল হক, নতুন পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে সন্তোষ জানান অভিভাবকরা।
সোনার বাংলা মডেল স্কুলে প্লে থেকে নবম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হয়, যা চাহিদার তুলনায় ৪৮ ভাগ কম।
সোনার বাংলা মডেল স্কুল-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুর ইসলাম সোহান,ও প্লে শ্রেণির শিক্ষার্থী রিন্তাহা রিয়াযা মেহেরীমা বলে, নতুন বই পেয়ে আমরা খুব খুশি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। মূলত কাগজ সংকটে ছাপাতে দেরি হয়েছিল। সবধরনের বই এরইমধ্যে ছাপানোর কাজ শেষ হয়েছে। মন্ত্রনালয়ে কথা বলা হয়েছে। শিগগিরই বই জেলা ও উপজেলায় চলে আসবে।
সোনার বাংলা মডেল স্কুলের পরিচালক হাজী মোহাম্মদ আসাদ রাসেল বলেন, নতুন বছরে নতুন বই পাওয়া মানে শিক্ষার্থীদের পড়ালেখার মান বেড়ে যাওয়া। সরকারের বছরের প্রথম দিনে এই বই বিতরণ বড় চ্যালেন্স। যা কয়েক বছর ধরে হয়ে আসছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.