এম,এস,এ রেজা :
কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত ব্রাহ্মণকিত্তা এলাকার কৃষক শামীম তার বাড়ির পাশের খালি মাঠে তার গৃহপালিত দুটি গাভী ও দুটি বাছুর ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে যায়। বিকেলে এসে দেখে তার একটি বাদামী রঙের গাভী সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে সোমবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
কেরানীগঞ্জ মডেল থানার চৌকশ পুলিশ কর্মকর্তা এসআই অলোকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলো, মো. হাবিবুর রহমান (৩০), মো. আসাদুর রহমান স্বাধীন (৩০), মো. লাফি (২৮) ও মো. জুয়েল হাওলাদার (৩৫)।
মঙ্গলবার (৩রা জানুয়ারী) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি গণমাধ্যমকে জানান মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। তিনি জানান, অভিযোগটি আমলে নিয়ে এসআই অলোককে এই মামলার তদন্তের দায়িত্ন দেওয়া হলে তিনি স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নেকরোজবাগের ডায়মন্ড মেলামাইনের সামনে থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ৪ চোরকে পিকআপসহ গ্রেপ্তার করতে সক্ষম হন। উদ্ধারকৃত গরুটি তাঁর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) খালেদুর রহমান, ওসি (অপারেশন) আশিকুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অলোক ও এসআই আবুল কালাম আজাদ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.