
নিজস্ব প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ওয়ার্ড পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩-জানুয়ারি) বড় গোপালপুরের দেওয়ান কান্দি ৫ নং ওয়ার্ড এলাকায় বিকেলে এই ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান (লিটু সরদার) এছাড়া বিশেষ অতিথি হিসেবে থানার একজন এসআই ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মাদকের কুফল এবং সমাজে চোর চিন্তাইকারী বাড়ার জন্য মাদকের ভূমিকা সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন বড় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় আরও বক্তব্য দেন বালিয়া কান্দির ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য আসমত আলি হাসু মাদবর।
এর আগে পাঁচু মাদবর কান্দি গ্রামের ওয়ার্ড সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন আমির হোসেন তালুকদার।
উল্লেখ্য, মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্য এই ওয়ার্ড সভা আয়োজন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.