
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল সেনাপ্রধান এর পক্ষ থেকে বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সোমবার, (৩ জানুয়ারী) ১১টার সময় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে ১১নং দক্ষিন বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরনর আয়োজন করা হয়। কম্বল বিতরণ কালে সেনা সদস্যরা অসহায় ও দুঃস্থ্য শীতার্ত মানুষের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ের উপর খোঁজ খবর নেন। এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ২নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলিয়া আমিনুল, বিলকিস খানম, সুইটি আক্তার, তারিন আক্তার, ইমরুল সরদার সামাদ মুন্সী ,সোহরাফ শেখ,শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.