রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরে শীতার্থ এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যবসায়িক সংগঠন। শুক্রবার দুপুরে শহরের পুরানবাজারে মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিনামূল্যে এই শীতবস্ত্র পেয়ে খুশি হতদরিদ্ররা। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হতদরিদ্র মানুষের তালিকা করা হয়। পরে শীতবস্ত্র বিতরনের সিদ্ধান্ত নেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে এতে প্রধান অতিথি থেকে সেয়েটার, চাঁদর ও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, সহ-সভাপতি মনিরুল ইসলাম ভূঁইয়া মুন, কাজী হায়দার হোসেন, পরিচালক কামাল হোসেন হাওলাদার, নারায়ন চন্দ্র দাস, তারাপদ চৌধুরী রবিন, মনিরুজ্জামান আক্তার, মাহবুব রহমান হাওলাদারসহ অনেকেই।
মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস জানান, ব্যবসায়িক সংগঠন সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে। এর আগে করোনায় মধ্যে মানুষকে খাদ্য সহায়তা, প্রতিবছর শীত মৌসুমে নিন্ম আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ঈদ-পূজায় বিভিন্নভাবে অসহায়দের সহায়তা করা করা। এই কর্মকান্ড ধারাবাহিকভাবে চলমান থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.