স্টাফ রিপোর্টার: মোঃ উমর ফারুক
নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচির পরে, সমকাল পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ (২৮) এর ওপর হামলার ঘটনায় ৩ জন ও অন্য মামলার ১ আসামি সহ মোট ৪ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটককৃতরা হলেন,নহর মোল্লা(২০), জুয়েল রানা(২৮), ও সুমন (৩০)। বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন,সাংবাদিক নাজমুল হাসানের ওপর হামলার ঘটনায় গত ৬ জানুয়ারী শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেন নাজমুল। এজাহারের পরিপ্রেক্ষিতে ঐ রাতেই মামলা রুজু হয়। এজাহারে নান্নু মোল্লা(৪৫), নহর মোল্লা(২০),জুয়েল রানা(৩০) ও সুমন সহ অজ্ঞাত নামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
এরপর রবিবার ৮ জানুয়ারী ভোর রাতে পাশ্ববর্তী থানা তাড়াশের মান্নান নগর এলাকার একটি পুকুর থেকে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন,হামলার ঘটনায় আটক ৩ জন ও অন্য মামলার আসামি এক জন, মোট ৪ জনকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে।
উল্লেখ্য যে,গত বুধবার ৪ জানুয়ারী বিকেলে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে অবৈধ পুকুর খননকারী নান্নু মোল্লা ও তার ভাই নহর মোল্লাসহ কয়েকজন সন্ত্রাসী সাংবাদিক নাজমুলের ওপর হামলা চালায়। এতে বুকের হাড় ভেঙ্গে যায় নাজমুলের, আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সাংবাদিক নাজমুলের উপর এমন হামলায় দোষীদের দ্রুত আটকের দাবীতে গুরুদাসপুর ও লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.