বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে সুধি সমাবেশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ¦ জহিরুল হক শাহাজাদা মিয়া বলছেন, ১৯৯৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন বর্তমান সরকার বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে পুর্নবহল করতে হবে। তা না হলে এই সরকারের অধীনে বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। রোববার বিকেলে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এর ব্যতিক্রম অন্যকিছু নাই বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরো বলেন, বিএনপির আমলে প্রথমে পদ্মা সেতু নির্মানের জন্য একনেকে পাশ হয়, তখন বাজেট ছিল ১০ হাজার ৮শ’ কোটি টাকা। কিন্তু বর্তমান সরকার সেই সেতু নির্মানে ব্যয় করেছে হাজার হাজার কোটি টাকা। এই পদ্মা সেতু নির্মানে সরকার বলে, ঋণ নেয়নি কোন সংস্থার কাছ থেকে, তাহলে এই এতো কোটি টাকা কোথা থেকে আসলো। আমাদের দেশের রাজস্ব খাদে তো এতো কোটি টাকা নেই। অর্থাৎ এই টাকা বর্তমান সরকার যেখান থেকে আনছে, সেই টাকা দেশের সাধারণ জনগনকে পরিশোধ করতে হবে। এমন কি এই টাকা সুদসহকারে দিতে হবে। এই পদ্মা সেতু নির্মানের টাকা দেশের শিশুসহ ১৮ কোটি জনগনের উপর বোঝা পড়বে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুরে জেলা বিএনপির সভাপতি জাফর আলী মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, গণ শিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.