সোহাগ হাসানঃ
আমরা প্রবাসী আমরাও মানুষ,,
এই বাক্য প্রবাসীদের মনের আকুতি,আজ প্রবাসীদের জন্যই আমরা দেশের অনেক মঙ্গলজনক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি।
দেশের অনেক সামাজিক কাজকর্মে প্রবাসীদের অবদান শীর্ষস্থানে,দেশের বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,স্কুল, কলেজ,এতিমখানা,ও সামাজিক উন্নয়নমূলক কাজে প্রবাসীরা তাদের সাধ্যমত অনুদান দিয়ে পাশে থাকেন। তারা দেশের অসহায় গরিব লোকদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাদের পরিবারের জন্য নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও স্বজনদের ভালো রাখার চেষ্টা করেন,
কিন্তু অনেকটা সময় দেখা যায় এত কিছু করার পরেও যখন তারা কোন একটা কিছুতে ব্যর্থ হয় তখন তাদের শুনতে হয় নানা কথা, তাদের মনে এক অজানা চাপা বেদনা লুকিয়ে থাকে শত বেদনা। শতব্যথা বুকে নিয়েও তারা হাসিমুখে বিদেশের মাটিতে কাজ করে চলছে অনবিরত।
সংসার পরি বার পরিজন ও দেশের জন্য এরকম সকল প্রবাসী ভাইদের প্রতি একটু সহানুভূতি জানানো আমাদের সবার ও সর্বস্তরের মানুষের প্রয়োজন,
প্রবাসীদের উদ্যোগে ঢাকায় গড়ে উঠেছে একটি প্রবাসী সংগঠন, যার চেয়ারম্যান ও পরিচালক (সোলায়মান তালুকদার) তাদের এই সংগঠনের কার্যক্রমের কিছু অংশ যেমনঃ যাদের খাদ্যের সমস্যা তাদের পাশে থেকে খাদ্য সংগ্রহের কাজে সহায়তা করা, যারা ছিন্নমূল পথশিশু পোষাক পরিধানের সমস্যা নিজেদের উদ্যোগে তাদের পোশাকের কিছুটা হলেও ব্যবস্থা করা, যারা টাকার অভাবে উন্নত চিকিৎসা বা সুচিকিৎসা অথবা কোনো রকমই চিকিৎসা করাতে পারছে না, তাদের পাশে থেকে তাদেরকে কিছুটা হলেও চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা করা। সমাজের গরীব অসহায় মানুষ যাহারা অর্থের অভাবে ছেলেমেয়েদেরকে সামান্য লেখাপড়া টুকুও করাতে ব্যর্থ, তাদেরকে বা তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর বিষয়ে আর্থিক সহায়তা করা। এরকম হাজারো সামাজিক উন্নয়নমূলক কাজ বা কাজে তারা সর্বদা নিজেকে বিলিয়ে দিচ্ছে। আমরা সর্বদা তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করব, তারা যেন সবসময় ভালো থাকে এবং সমাজের এরকম সামাজিক উন্নয়নমূলক কাজে সারা জীবন নিজেকে নিয়োজিত রাখতে পারে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.