মোঃ তপু শেখঃ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ২নং বর্নি ইউনিয়নের ১ নং ওয়ার্ড গিমাডাঙ্গা মুন্সির চর দক্ষিণপাড়া জামে মসজিদে, উন্নয়ন মূলক কাজের জন্য সরকারি অনুদান, মসজিদ কমিটির হাতে তুলে দিলেন ২ নং বর্নি ইউনিয়নের চেয়ারম্যান মিলিয়া আমিনুলের পক্ষে, এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ মোঃ তপু শেখ।
গিমাডাঙ্গা মুন্সির চর দক্ষিণপাড়া জামে মসজিদের কমিটি বর্গ ও এলাকার মুসল্লীরা জানান, চেয়ারম্যান মিলিয়া আমিনুল সত্যিই একজন মানবিক মানুষ, শুধু এই মসজিদে নয়, এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট উন্নয়ন ও সামাজিক উন্নয়নমূলক সকল কাজে চেয়ারম্যান মিলিয়া আমিনুলের অবদান আছে।
তিনি একজন সুন্দর মনের মানুষ, এবং সৎ ও নির্ভীক জন প্রতিনিধি।
গিমা ডাঙ্গা মুন্সির চর জামে মসজিদের কমিটির ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য আরও লোকজন জানান, আমরা এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটি ও ২নং বর্নি ইউনিয়নের চেয়ারম্যান মিলিয়া আমিনুলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তারা আরো জানান এরকম একজন শত নির্ভীক জনপ্রতিনিধি পেয়ে এলাকার জনসাধারণ খুবই সন্তুষ্ট।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.