
নুর আলম
চীফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৭'জন আহত হয়েছে। আহত ৭'জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি ৪'জনকে ভর্তি ও ১'জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মারামারি চলাকালে দুই গ্রুপের লোকজন অন্তত ৫'শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫'জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙা বাজার ও কাদিয়ার চর নামক এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিলাসপুরের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদববর গ্রুপের সাথে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে জলিল মাদবর গ্রুপের লোকজন দুর্বাডাঙ্গা বাজারে পৌঁছালে কুদ্দুস বেপারীর লোকজন ককটেল ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা করে। পূর্বপ্রস্তুতি থাকায় জলিল মাদবর গ্রুপের লোকজনও পাল্টা হামলা চালায় কুদ্দুস বেপারীর লোকজনের উপর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাজিরা থানা পুলিশ।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.