শহিদুল ইসলাম (শাহেদ)
২৬ই জানুয়ারী (বৃহস্পতিবার) মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স সহ গত ডিসেম্বর/২২ মাসের গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন এবং তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় গত ডিসেম্বর /২২ মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আনিসুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল),জনাব মোঃ মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (অপস্), মাদারীপুর সহ অফিসার ইনচার্জগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.