মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া উপজেলা ২নং বর্নি ইউনিয়ন পরিষদ সুন্দর ও পরিষ্কার পরিছন্ন পরিষদ। বর্তমান চেয়ারম্যান,জনাব মিলিয়া আমিনুল কিভাবে এই ইউনিয়নে এত উন্নয়ন করল সেই বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে, ইউনিয়ন পরিষদের সচিব কে দেখা যায় এবং চেয়ারম্যানের সাক্ষাৎকার নেওয়া হয়। চেয়ারম্যান মিলিয়া আমিনুল বলেন, আমি সব সময় পরিষদের কাজে উপজেলায় যাই,সেখান থেকে এসে পরিষদের কাজ করি কোন কোন জরুরী কাজ থাকলে সচিব সেটুকু সহযোগিতা করে,আমি বলতে চাই আমার পরিষদ এত পরিষ্কার পরিচ্ছন্নতার মূল কারণ হলো" সচেনতা" মাননীয় প্রধানমন্ত্রীর একটা বাণী,স্থানীয় সরকার জনগণকে সচেতন করতে পারেন।আমার ইউনিয়ন পরিষদ ডিজিটাল ও পরিষ্কার-পরিচ্ছন্ন।আমি ইউনিয়ন বাসীকে বলতে চাই আপনারা সকলেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন,ধন্যবাদ জানাই মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
তিনি আরও বলেন দেশের প্রতিটি জনপ্রতিনিধি যদি নিজে পরিষ্কার ও পরিছন্নতার উপর সচেষ্ট হন এবং জন সাধারণকে সচেষ্ট করেন তাহলে দেশটা সত্যিই সোনার বাংলায় রুপান্তরিত হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.