আজকের সংগ্রাম ডেস্ক :
তিন দিনের সফরে রাজশাহীতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিনী রাশিদা খানম ও তাঁর পরিবার। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা রাজশাহী সার্কিট হাউজে আসেন। এসময় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল হোসেন, জেলা প্রশাসক আবদুল জলিল, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক আবদুল জলিল জানান, জেলা প্রশাসনের আমন্ত্রণে তিন দিনের সফরে রাজশাহী এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিনী ও পরিবারবর্গ। তারা আগামী তিন দিন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।
শনিবার সার্কিট হাউজে কিছু সময় অবস্থান করে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি, পুঠিয়া রাজবাড়ীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে বের হন। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.