বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, চৌধুরী এমদাদুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদকে হারালো।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.