বিশেষ প্রতিনিধি:
মাদারীপুর সদরে বিভিন্ন বাজার থেকে ২০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক তিনজনকে, পরে ৫ হাজার করে তিনজনক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭-ই ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার মোস্তফাপুর ও মঠেরবাজারে পৃথক অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মৎস ব্যবসায়ী মো. শাহ আলম (৪২), ঝিকরহাটি এলাকার নুরু দর্জি (৪৬) ও চরগোবিন্দপুর এলাকার এমদাদ বয়াতী (৪৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জাটকা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ও মঠেরবাজারের মৎস আড়তে পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস বিভাগ। অভিযানে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রি ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে আটক তিনজনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন। অভিযানে জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মাদারীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জাটকা ক্রয়ে ক্রেতাদেরও সতর্ক থাকতে হবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জানান, দুটি স্থানে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। আটক তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সময়ে জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাঁধা নেই।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.