সোহাগ হাসান:
সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব (১২)। এক
প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় স্পেশাল কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার নিউমার্কেট এলাকার জাকির হোসেনের কাপড়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ২১০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে মাদকবহনপর কাজে নিয়জিত ১ টি মটরসাইকেল,২ টি মোবাইল জব্দ করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলো-চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানিজদা বেগম (৩০)। ও পাবনার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।
আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব (১২)এর সিনিয়র সহকারি পুলিশ সুপার,এরশাদুর রহমান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.