বরিশাল প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্র ঘোষিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নে পদযাত্রা করেছে বিএনপি। আর আওয়ামী লীগ করেছে শান্তি সমাবেশ।
শনিবার ( ১১ ফেব্রুয়ারি) বরিশালেও প্রতিটি ইউনিয়নে দুই দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বরিশাল জেলায় বিএনপির সবচেয়ে বড় পদযাত্রা হয়েছে বাবুগঞ্জ উপজেলায়। সেখানে পদযাত্রায় নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপি কোনো কর্মসূচি দিলেই আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি হয়। তাদের কর্মসূচির নাম শান্তি সমাবেশ। কিন্তু তারা তো শান্তিতে কিছু পালন করছে না। আমাদের কর্মসূচিতে আসার সময় নেতাকর্মীদের ওপর বরগুনাসহ বরিশালের বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এসব জায়গা থেকে তাদের সরে আসতে হবে।
পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমাদের দাবি পরিষ্কার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যতদিন এই দাবি না মানা হবে আমরাদের আন্দোলন চলতে থাকবে। এদিকে বরিশালের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে তখন বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। কিন্তু আওয়ামী লীগ দেশে কোনো অশান্তি সৃষ্টি হতে দেবে না।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বরিশাল নগরীতে মাত্র ৪০০ গজ দূরত্বে বিএনপির বিভাগীয় সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.