মোঃ মাসুদ রানা , ঝিনাইদহ প্রতিনিধঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চিনি ও ফিটকিরি মিশিয়ে খেজুর গুড় তৈরীর কারখানা থেকে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে ১০৫ কেজি ভেজাল গুড়।
ডিবি পুলিশের এসআই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের বসির মন্ডল দীর্ঘদিন ধরে চিনি, হাইড্রোজ ও ফিটিকিরি মিশিয়ে ভেজাল গুড়ের কারখানা চালিয়ে আসছে। এমন খবরে অভিযান চালায় তারা।
সেসময় হাতে নাতে গুড় তৈরীর সময় বসির মন্ডলকে আটক করা হয়। জব্দ করা হয় ১০৫ কেজি ভেজাল গুড়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.