
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
জমাজমি সংক্রান্ত ব্যাপার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের জেলে মোঃ সাইদুল সিকদারের বাড়িতে রাতের আধারে ঘর ভাংচুর ও গাছপালা কাটার অভিযোগ করেন। গত
শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে কলাপাড়া উপজেলার চুঙ্গা পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ সাইদুল সিকদার বলেন, এলাকার মোঃআলমগীর হাওলাদার এবং তার মামা মোঃ শহিদুল শিকদার দীর্ঘ একমাস পর্যন্ত মোঃ সাইদুল সিকদার কে তার বাপ দাদার পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও করা হচ্ছে। তাতেও কোন সুফল না পেয়ে অভিযুক্ত মোঃ আলমগীর হাওলাদার ও তার মামা মোঃ শহিদুল শিকদার সহ ৭/৮ জন লোক নিয়ে গত শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে ধারালো অস্ত্র ও লাঠি শো-টা নিয়ে বাড়ির আশেপাশের থাকা গাছপালা কর্তন করে এবং বসত ঘরবাড়ি ভাংচুর করে। তাদের উদ্দেশ্য ছিলো আমাদেরকে হত্যা করা, হামলা চলাকালীন সময়ে আমি ও আমার স্ত্রী জেসমিন এবং আমার ছেলে নাজমুল সিকদার ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আলমগীর হাওলাদার বলেন ঐ দিন রাতে আমি এলাকায় ছিলাম না। এঘটনা ভিত্তিহীন ও বানোয়াট।
এ ব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.