
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে চলছে নির্বাচনী আমেজ,রবিবার আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রীতিকে মনোনয়ন পাওয়া পাঁচ চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ আব্দুর রশিদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
বালিয়াতলী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক চেয়ারম্যান জনাব এবিএম হুমায়ুন কবির, উপজেলার মিঠা গঞ্জ ইউনিয়নের নৌকা প্রীতিকে মনোনয়ন পত্র দাখিল করেন, সাবেক চেয়ারম্যান জনাব কাজী হেমায়েত উদ্দিন হিরন।ডাবলু গঞ্জে ইউনিয়নে নৌকা প্রীতিকে মনোনয়ন পত্র দাখিল করেন, সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন শিকদার। ধানখালী ইউনিয়নে নৌকা প্রীতিকে মনোনয়ন পত্র দাখিল করেন, ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব শাহজাদা পারভেজ টিনু মৃধা,
চম্পা পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রীতিকে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক চেয়ারম্যান জনাব রিন্টু তালুকদার।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হোসেন তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম খান বাবুল।উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান হারুন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন,পৌর কাউন্সিল জাকির হোসেন জুক সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.