এম,এস,এ রেজা :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দুই বছর পরে স্বশরীরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/আমি কি ভুলিতে পারি...’গানের সুর বাজতে থাকে।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরে আওয়ামী লীগের পক্ষে থেকে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, এরপরে ডেপুটি স্পিকার শামসুল হক টুক পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উম্মুক্ত করেন দেওয়া হলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।
এছাড়া পর্যায়ক্রমে বিরোধীদলীয় নেতা, ১৪ দলের নেতৃবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ শ্রদ্ধা জানাতে আসা সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ভাষা আন্দোলন দমন করতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.