বিশেষ প্রতিনিধি:
মাদারীপুর জেলার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ কাউন্সিলের সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং প্রেস কাউন্সিল ও আচরণবিধি শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পযন্ত মাদারীপুর সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার অর্ধশতাধিকের বেশী পত্রিকার সাংবাদিকদের নিয়ে এ সেমিনার ও কর্মশালা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো: নিজামুল হক নাসিম।
এসময় তিনি বলেন, আমরা সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বিএ পাশ নীতি মালা প্রস্তাব করেছি সেখানে নতুন একটি নীতি মালা হচ্ছে এবং সেই নীতি মালায় যে সাংবাদিকরা অন্তর্ভুক্ত হতে পারে তাদের কমপক্ষে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে।
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এম জি কিবরিয়াসহ মাদারীপুরজেলার সাংবাদিকরা সেমিনার ও কর্মশালায় অংশগ্রহন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.