আফরোজা রহমান,
ঢাকার নবাবগঞ্জের চন্দ্রখোলা স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী সেন্টু নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা মেইন রোডের পাশে মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী উপজেলা শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কুতুবউদ্দিন চুন্নু ছেলে। মার্কেটে সার ও কীটনাশকের দোকান ছিল সেন্টুর।
কাজ শেষ করে দোকানের গলি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। মূলসড়কে প্রবেশ করতেই পাড়াগ্রামমুখী এক সিএনজিচালিদ অটোরিকশা দ্রুতগতিতে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সেন্টু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.