মোঃসিফাত উল্লাহ
বরিশাল প্রতিনিধিঃ
আগামী ১ মার্চ থেকে বরিশাল রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে নভোএয়ার। এ রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া দুই হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
এর আগে যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।নভোএয়ার প্রতি শনিবার, সোমবার ও বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে উড়োজাহাজটি বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া প্রতি সপ্তাহে একদিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.