ফরিদপুরে ৩ হাজার ৪শ ৮৬ পিস ইয়াবাসহ মো. ফরিদ হোসেন (৩৩) নামে একাধিক মাদক মামলার আসামিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। সোমবার সকালে ওই মাদক কারবারিকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা রেল ক্রসিং এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার মাধ্যমে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক ফরিদ হোসেন ভোলার পূর্ব ইলিশা এলাকার মো. মালেক হোসেনের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.