
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
সোমবার (২৭-ই ফেব্রুয়ারী) শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া মৎস্য আড়তে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৮০ কেজি জাটকা জব্দ ও ১ জন জাটকা বিক্রেতা কে আটক করা হয়। জব্দকৃত জাটকা চারিপাড়া খালিদ বিন ওয়ালিদ এতিখানা,দশচিড়া হযরত হাফসা(রা) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ও দশচিড়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়!
আটককৃত জাটকা বিক্রেতা কে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ এ পাচ হাজার (৫০০০) টাকা জরিমানা করা হয়!
জাটকা সংরক্ষনে মৎস্য অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.